ইরাকের হাভিজা শহর থেকে পালাচ্ছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i18886-ইরাকের_হাভিজা_শহর_থেকে_পালাচ্ছে_দায়েশ
ইরাকের হাভিজা শহর থেকে উগ্র আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে। ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী যখন কিরকুর প্রদেশের এ শহরটি মুক্ত করার জন্য আশপাশে অভিযান চালাচ্ছে তখন হাভিজা শহর থেকে সন্ত্রাসীদের পালানোর খবর এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৪:০৯ Asia/Dhaka
  • দায়েশের ছেড়া পতাকা
    দায়েশের ছেড়া পতাকা

ইরাকের হাভিজা শহর থেকে উগ্র আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে। ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী যখন কিরকুর প্রদেশের এ শহরটি মুক্ত করার জন্য আশপাশে অভিযান চালাচ্ছে তখন হাভিজা শহর থেকে সন্ত্রাসীদের পালানোর খবর এল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে, দায়েশ কমান্ডাররা তাদের সহায়-সম্পত্তি বিক্রি করা শুরু করেছে এবং পরিবার-পরিজন নিয়ে মসুল শহরের দিকে পালিয়ে যাচ্ছে। সূত্রটি বলছে, দায়েশ কমান্ডারদের মাসিক বেতন কমে যাওয়ায় সন্ত্রাসীদের মধ্যে এ গোষ্ঠী ছাড়ার প্রবণতা বাড়ছে। আগে যাদের বেতন ছিল সাড়ে তিন লাখ ইরাকি দিনার এখন তাদের বেতন মাত্র ৫০ হাজার দিনার।

ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার জাব্বার মা’মুরি জানান, দায়েশ কমান্ডার আবু জিহাদ সাউদি তিন লাখ ডলার নিয়ে হাভিজা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১