বাহরাইনের ১৮ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিল আলে-খলিফা সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i19177-বাহরাইনের_১৮_ব্যক্তিকে_বিভিন্ন_মেয়াদে_কারাদণ্ড_দিল_আলে_খলিফা_সরকার
বাহরাইনের আদালত পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দেশটির ১৮ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। দেশটির আলে-খলিফা সরকার ভিন্নমতালম্বীদের ওপর যখন কঠোর দমন পীড়ন চালানো অব্যাহত রেখেছে তখন আদালত এই রায় দিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৬ ১২:২৭ Asia/Dhaka
  • বাহরাইনের ১৮ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিল আলে-খলিফা সরকার

বাহরাইনের আদালত পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দেশটির ১৮ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। দেশটির আলে-খলিফা সরকার ভিন্নমতালম্বীদের ওপর যখন কঠোর দমন পীড়ন চালানো অব্যাহত রেখেছে তখন আদালত এই রায় দিল।

পুলিশের একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালত বাহরাইনি এক নাগরিককে পাঁচ বছরের জেল এবং সেই সঙ্গে ৬৬৫ ডলার জরিমানা করেছে। আরবি ভাষার বাহরাইন মিরর ওয়েবসাইট এ খবর দিয়েছে।  

অন্যদিকে, পুলিশের এক সদস্যকে প্রহার করাসহ এশিয়ার এক নাগরিককে আহত এবং পাঁচ জনের অধিক জনসমাবেশে অংশ নেয়ার অভিযোগে আদালত আরো নয় ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

এছাড়া, পাঁচ জনেরও অধিক সমাবেশে অংশ নেয়ার পাশাপাশি সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে অন্য আরো ছয় ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।একই আদালত আরো এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ৭৯৭ ডলার জরিমানা করেছে।

এছাড়া, আদালত আলাদা মামলায় এক ব্যক্তির সাজার মেয়াদ সাত বছর থেকে বাড়িয়ে নয় বছর করেছে বলেও খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যখন আপত্তি তুলছে তখন আদালত দেশটির নাগরিকদের বিরুদ্ধে এসব রায় দিল।পুলিশ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৪