ইয়েমেন পরিস্থিতি তদন্তে 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠন করতে হবে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i20023-ইয়েমেন_পরিস্থিতি_তদন্তে_'স্বাধীন_আন্তর্জাতিক_কমিটি'_গঠন_করতে_হবে_জাতিসংঘ
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চলমান সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটির ভেতরে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা তদন্তের জন্য একটি 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার কমিশনার জেইদ আল- হোসেইন
    জাতিসংঘের মানবাধিকার কমিশনার জেইদ আল- হোসেইন

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চলমান সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটির ভেতরে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা তদন্তের জন্য একটি 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আজ (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনার জেইদ আল- হোসেইন বলেন, ইয়েমেন পরিস্থিতি তদন্তে একটি ব্যাপকভিত্তিক স্বাধীন আন্তর্জাতিক কমিটি গঠন করতে হবে।

২০১‌৫ সালের মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। দেশটিতে সৌদি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ১০ হাজার  ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির ক্ষমতা ফিরিয়ে দিতে এবং হুথি আন্দোলনকে নির্মূল করতে সৌদি আরব দেশটির বিরুদ্ধে হামলা শুরু করে।

ইয়েমেন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা জেমি গোল্ড রিক গত মাসে বলেছেন, ইয়েমেনের কিছু এলাকায় হাসপাতাল এবং চিকিৎসাব্যবস্থা না থাকায় সৌদি হামলায় নিহত ব্যক্তিদের সংখ্যা আরো বেশি হবে। এছাড়া, কোনোরকম আনুষ্ঠানিক রেকর্ড ছাড়াই বহু ইয়েমেনি লাশকে কবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩