ইয়েমেেনে ৩,১৫৮ বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে সৌদি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i20422-ইয়েমেেনে_৩_১৫৮_বেসামরিক_অবস্থানে_হামলা_চালিয়েছে_সৌদি_বাহিনী
দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় ৩,০০০ বেশি বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে বলে এক নতুন জরিপে বলা হয়েছে। হামলা থেকে এমনকি স্কুল, হাসপাতাল এবং মসজিদও বাদ যায়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • ইয়েমেেনে ৩,১৫৮ বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে সৌদি বাহিনী

দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় ৩,০০০ বেশি বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে বলে এক নতুন জরিপে বলা হয়েছে। হামলা থেকে এমনকি স্কুল, হাসপাতাল এবং মসজিদও বাদ যায়নি।

ইয়েমেনের শিক্ষাবিদ, মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত 'ইয়েমেন ডাটা প্রজেক্ট' নামে একটি সংস্থা জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান গত বছরের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ইয়েমেনের  ৩১৫৮টি বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

গতকাল (শুক্রবার) ব্রিটেনের দৈনিক সংবাদপত্র 'দি গার্ডিয়ানে' জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।সেখানে বলা হয়েছে, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের আবাসিক এলাকাগুলোতে ৯৪২বার, বাজারগুলোতে ১১৪বার, মসজিদগুলোতে ৩৪বার, স্কুলের ভবনগুলোতে ১৪৭বার,বিশ্ববিদ্যালয়গুলোতে ২৬বার এবং যানবাহনগুলোতে ৩৭৮ বার বোমা বর্ষণ করেছে।

জরিপে আরো বলা হয়েছে, রাজধানী সানার ৩৪৬ কিলোমিটার দক্ষিণে তায়িজ প্রদেশে দুবাব এলাকায় একটি স্কুলে নয় বার এবং রাজধানী সানার ১২০ কিলোমিটার পূর্বে সিরওয়াহ শহরে একটি বাজারে ২৪ বার বোমা বর্ষণ করেছে। এছাড়া, জরিপে আরো বলা হয়েছে গত ১৮ মাসের মধ্যে পাঁচ মাসই সামরিকের চেয়ে বেসামরিক অবস্থানে বোমা হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭