ইয়েমেনে আবারো গুচ্ছ বোমা হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সৌদি জঙ্গিবিমান আবারো ইয়েমেনের পশ্চিমাঞ্চলে কয়েকটি প্রদেশে গুচ্ছ বোমা হামলা চালিয়েছে।
সৌদি বাহিনী আজ (রোববার) ইয়েমেনের সাদা প্রদেশের আল-ধাহির এবং শাদা এলাকায় ছয়টি গুচ্ছ বোমা নিক্ষেপ করেছে বলে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।তবে এতে হতাহতের সংখ্যা এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এছাড়া, আজ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের তায়িজিয়াহ শহরের দু'টি এলাকায় আগ্রাসী সৌদি বাহিনী বোমা বর্ষণ করেছে। সৌদি জঙ্গিবিমান আমরান প্রদেশের একটি শহরে হামলা চালিয়েছে।
আল-মাহয়িত প্রদেশের কাছে অবস্থিত একটি ব্রিজের ওপরও বোমা বর্ষণ করেছে সৌদি বাহিনী। এদিকে সৌদি বাহিনী হাজ্জাহ প্রদেশের হারাদ এলাকায় এবং সানা প্রদেশের নিহত এলাকায়ও হামলা চালিয়েছে।
সৌদি আরব ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে। দেশটিতে এ পর্যন্ত ১০,০০০ ব্যক্তি নিহত হয়েছে বলে সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮