ইয়েমেনে সৌদি বিমান হামলা চলছে; ১২ শিশুসহ নিহত ১৭
-
সৌদি হামলায় নিহত শিশু (ফাইল ফটো)
ইয়েমেনে সৌদি বিমান হামলায় আরও ১৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু ও তিন জন মহিলা রয়েছে। আজ (মঙ্গলবার) দেশটির আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, জৌফ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় একটি গাড়ি ধ্বংস এবং ১২ শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। হাজ্জাহ প্রদেশেও একটি গাড়িতে বিমান হামলায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

এছাড়া সানা শহরে অন্তত ১২ বার হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এর ফলে সেখানে একজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। হাদিদা প্রদেশেও বোমা ফেলা হয়েছে। তবে সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি আরবের ভাড়াটে বাহিনীর ১৪ জন অস্ত্রধারী নিহত ও ১৯ জন আহত হয়েছে। ভাড়াটে সেনারা লাহিজ জেলার কাহবুব এলাকায় অবস্থান করছে বলে খবর পেয়ে ইয়েমেনি যোদ্ধারা সেখানে হামলা চালায়। জৌফ প্রদেশেও সৌদি আরবের ভাড়াটে সেনাদের ওপর হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০