দায়েশ শিগগিরি পরাজিত হবে, নির্মূল হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i20893-দায়েশ_শিগগিরি_পরাজিত_হবে_নির্মূল_হবে_ব্রিটিশ_প্রতিরক্ষামন্ত্রী
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাক থেকে নির্মূল হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • দায়েশ শিগগিরি পরাজিত হবে, নির্মূল হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাক থেকে নির্মূল হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

ইরাকের রাজধানী বাগদাদ সফরত ফ্যালন এক সংবাদ সম্মেলনে  ইরাক ও সিরিয়ায় আইএসআইএল  বিরোধী লড়াইয়ের প্রশংসা করেন। ২০১৪ সালে তাকফিরি দায়েশ ইরাকের উত্তর এবং পশ্চিম অংশ দখলে নেয়ার পর সেখানে তারা নৃসংসতা এবং পাশবিকতা চালিয়ে আসছে।

তিনি বলেন, "দায়েশ পরাজিত হচ্ছে। তারা নির্মূল হচ্ছে। ইরাক ভূখণ্ডের দশ ভাগের চেয়ে কম এলাকা এখন দায়েশ নিয়ন্ত্রণ করছে। ২০১৪ সালের পর দায়েশের নিয়ন্ত্রিত এলাকা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।" 

ফ্যালন আরো বলেন, "মসুল শহরের পরিধি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জটিল সম্পর্ক এবং দলাদলির কারণে সেখানে অভিযান পরিচালনা করা একটি কঠিন প্রক্রিয়া। অভিযান বিষয়ে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জোটের কমান্ডারদের সঙ্গে আমি পর্যালোচনা করছি। খুব শিগগিরি শুরু হওয়া এ অভিযানের মাধ্যমে মসুল শহর দায়েশ মুক্ত হবে।"      

২০১৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া দায়েশ বিরোধী অভিযানে লিপ্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অন্যতম সদস্য ব্রিটেন। তবে তাদের এ অভিযানে দায়েশের শক্তি খর্ব হয় নি বা তাদেরকে নির্মূল করা যায় নি বলে অভিযোগ উঠেছে।

দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকি জাতি এবং  নিরাপত্তা বাহিনীকে ব্রিটেন সহযোগিতা দিয়ে যাবে বলে ফ্যালন জোরারোপ করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২২