ইরাকে ব্যাপক বিমান হামলা: ১৬০ সন্ত্রাসী নিহত
ইরাকের নেইনাভা প্রদেশের শিরকাত জেলার পূর্বে আন্তর্জাতিক জোটের বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ১৬০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। নেইনাভা অপারেশন কমাণ্ড সেন্টার বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
অপারেশন কমাণ্ড সেন্টারের বিবৃতি অনুযায়ী, “আন্তর্জাতিক জোটের বিমান গতকাল সকালে শিরকাত জেলার পূর্বে আস-সাফিনা গ্রামে আইএসআইএলের ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে যাতে ১৬০ জনেরও বেশি দায়েশ সন্ত্রাসী নিহত হয়। বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, যন্ত্র ও অস্ত্র ধ্বংস হয়েছে।”
গত মঙ্গলবার একজন সেনা কামন্ডার জানিয়ছেন, শিরকাতের মুক্তি অভিযানের প্রথম পর্ব শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। এ অভিযান শেষ হলে অভিযানের দ্বিতীয় পর্বের প্রস্তুতি শরু হবে বলে তিনি জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪