ইয়েমেনি সেনাদের গুলিতে আবারো সৌদি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i21172-ইয়েমেনি_সেনাদের_গুলিতে_আবারো_সৌদি_ড্রোন_ভূপাতিত
ইয়েমেনের সেনারা আবারো সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতরাতে সা’না প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৫:৪৯ Asia/Dhaka
  • সৌদি ড্রোন দেখছেন প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান
    সৌদি ড্রোন দেখছেন প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের সেনারা আবারো সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতরাতে সা’না প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয়।

তবে সৌদি সেনারা, নাকি সৌদি সমর্থিত হাদিপন্থি ইয়েমেনি গেরিলারা ড্রোনটি পরিচালনা করেছে তা পরিষ্কার নয়।

এদিকে, সৌদি আরবের জঙ্গিবিমানগুলো ইয়েমেনের সা’দা প্রদেশের বাকিম এলাকাসহ বিভিন্ন জায়গায় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে ইয়েমেনের কয়েকটি সেনাঘাঁটিতেও হামলা করেছে সৌদি আরব। বিমান হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো ও বিপ্লবী হুথি আনসারুল্লাহকে নির্মূল করার লক্ষ্য আজও অর্জন করতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫