সৌদিকে থামান: ইরানকে ইয়েমেনি স্পিকারের চিঠি
-
সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন (ফাইল ফটো)
ইয়েমেনের জাতীয় সংসদের স্পিকার ইয়াহিয়া আলী আর-রায়ি তার দেশে সৌদি সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি আবেদন জানিয়েছেন। ইরানের সংসদের স্পিকার ড. আলী লারিজানির কাছে লেখা এক চিঠিতে তিনি এ আবেদন জানান।
ইয়েমেনের স্পিকার বলেছেন, তার দেশের বেসামরিক জনগণের ওপর নির্বিচার বোমাবর্ষণ ও অবরোধ প্রত্যাহারে সৌদি আরবকে বাধ্য করতে ইরানকে ভূমিকা নিতে হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, পলাতক সরকারের পক্ষে সৌদি আরব যে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করছে তা ঠেকাতে ইয়েমেনের জনগণ ইরানের সাহায্য কামনা করছে। এ চিঠিতে স্পিকার ইয়াহিয়া সৌদি অবরোধের মুখে ইয়েমেনের মানবিক পরিস্থিতি তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
চিঠিতে তিনি ইয়েমেনের জাতীয় সংসদের বৈধতার বিষয়টিও তুলে ধরেছেন। পাশাপাশি ইয়েমেনের বেসামরিক নগারকিদের মৃত্যুর জন্য তিনি সৌদি আরবকে দায়ী করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮