সীমান্তে ইয়েমেনি কামান হামলায় নিহত ১ সৌদি সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i21595-সীমান্তে_ইয়েমেনি_কামান_হামলায়_নিহত_১_সৌদি_সেনা
সৌদি আরবের সীমান্তে ইয়েমেনি সেনাদের কামান হামলায় এক সৌদি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসী বিমান হামলার জবাবে সীমান্তে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১৫:৩৪ Asia/Dhaka
  • সীমান্তে ইয়েমেনি কামান হামলায় নিহত ১ সৌদি সেনা

সৌদি আরবের সীমান্তে ইয়েমেনি সেনাদের কামান হামলায় এক সৌদি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসী বিমান হামলার জবাবে সীমান্তে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা এবং ইয়েমেনি সেনারা জিজান সীমান্তে এ কামান হামলা চালিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আত-তুর্কি দেশটির সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সা’দা প্রদেশের দু’টি এলাকায় সৌদি আগ্রাসী বিমান হামলায় অন্তত ৮ ‌ইয়েমেনি নিহত এবং অনেকে আহত হওয়ার মাত্র একদিনের মধ্যেই পাল্টা হামলা করা হলো।  

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার মিত্ররা। এতে অন্তত ১০ হাজার নিরীহ ইয়েমেনি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্র থেকে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০