মসুল অভিযানে তুর্কি সেনাদের অংশ নিতে দেয়া হবে না: বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i21868-মসুল_অভিযানে_তুর্কি_সেনাদের_অংশ_নিতে_দেয়া_হবে_না_বাগদাদ
ইরাক বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে মসুল শহর উদ্ধার অভিযানে তুর্কি সেনাদের অংশ নিতে দেয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ১৪:২৪ Asia/Dhaka
  • একজন ইরাকি সৈন্য জাতীয় পতাকা  ধরে আছেন।
    একজন ইরাকি সৈন্য জাতীয় পতাকা ধরে আছেন।

ইরাক বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে মসুল শহর উদ্ধার অভিযানে তুর্কি সেনাদের অংশ নিতে দেয়া হবে না।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (সোমবার) বলেন, মসুল উদ্ধার অভিযানে তুর্কি সেনাবাহিনীর অংশ নেয়া উচিত বলে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মন্তব্য করেছেন। মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, তুর্কি প্রেসিডেন্টের এ মন্তব্য ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল এবং সুপ্রতিবেশীসূলভ নীতির সম্পূর্ণ পরিপন্থি।

তিনি আরো বলেন, এ ধরণের বক্তব্য দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরাবে। ইরাকের মাটি থেকে তুর্কি সেনাদের সরিয়ে নিতে বাগদাদের অনুরোধ তুরস্ক অগ্রাহ্য করছে বলেও অভিযোগ করেন ওই মুখপাত্র।

দায়েশের কাছ থেকে ইরাকের  দ্বিতীয় বৃহত্তম শহর মসুল মুক্ত করতে দেশটির সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তবে উদ্ধার অভিযান কবে নাগাদ শুরু করা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট দিন তারিখ এখনো ঘোষণা করা হয় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৩