ইয়েমেনে অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেল মার্কিন রণতরী
-
অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেয়েছে মার্কিন রণতরী ইউএসএস ম্যাসন(ফাইল ছবি)
ইয়েমেন উপকূলে গাইডেড মিসাইলবাহী একটি মার্কিন রণতরী অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেয়েছে। আজ (সোমবার) খুব ভোরে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, মার্কিন রণতরী ইউএসএস ম্যাসন ৬০ মিনিটের ব্যবধানে ছুটে আসা দু’টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে এ ঘটনা ঘটেছে। অবশ্য কোনো ক্ষেপণাস্ত্রই মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে পারে নি বরং পানিতে পড়ে গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, এতে মার্কিন যুদ্ধজাহাজের কেউ হতাহত হয়নি ।
সম্প্রতি লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখার কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক জাহাজ ধ্বংস করেছিল ইয়েমেনি বাহিনী। তার কয়েক দিনের মধ্যেই মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী রণতরী লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল।#
পার্সটুডে/মূসা রেজা/১০