সৌদি বিমান হামলায় সানার মেয়র নিহত: জানাযা অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/west_asia-i22597-সৌদি_বিমান_হামলায়_সানার_মেয়র_নিহত_জানাযা_অনুষ্ঠিত
ইয়েমেনের রাজধানী সানায় একটি নামাজে জানাযার অনুষ্ঠানে সৌদি আরবের বর্বর বিমান হামলায় যে ১৫০ ব্যক্তি নিহত হয়েছেন তার মধ্যে সানার মেয়র আবদেল কাদের হিলাল ছিলেন এবং সোমবার তার নিজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ০০:৫২ Asia/Dhaka
  • শনিবারের বিমান হামলার পরের দৃশ্য
    শনিবারের বিমান হামলার পরের দৃশ্য

ইয়েমেনের রাজধানী সানায় একটি নামাজে জানাযার অনুষ্ঠানে সৌদি আরবের বর্বর বিমান হামলায় যে ১৫০ ব্যক্তি নিহত হয়েছেন তার মধ্যে সানার মেয়র আবদেল কাদের হিলাল ছিলেন এবং সোমবার তার নিজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সানার একটি হলে বহুসংখ্যক মানুষ নামাজে জানাযায় অংশ নেয়ার সময় সৌদি আরব সেখানে বিমান হামলা চালায়। এতে প্রায় ১৫০ জন নিহত ও ৫০০’র বেশি আহত হয়েছে। মেয়র আবদেল কাদের তাদের মধ্যে ছিলেন।

এদিকে, ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ ওই প্রাণঘাতী হামলার জন্য দায়ী পক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “এ ধরনের ঘৃণ্য কাজের জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা সবকিছু করব।” তিনি আরো বলেছেন, হামলার বিষয়ে সৌদি আরবে যে তদন্ত চালানোর কথা বলেছে তার ফলাফল অবশ্যই দ্রুত প্রকাশ করতে হবে।

এর আগে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইয়েমেনের চলমান মর্মান্তিক যুদ্ধের বিষয়ে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১