ইয়েমেনে 'প্রতিশোধমূলক' হামলা চালালো আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i22810-ইয়েমেনে_'প্রতিশোধমূলক'_হামলা_চালালো_আমেরিকা
মার্কিন সেনাবাহিনী বলেছে, ইয়মেনের উপকূলীয় তিনটি রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। হামলায় রাডার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে চারদিনে দুই দফা হামলার প্রতিশোধ নিতে আজ(বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়েছে। ‘আত্মরক্ষার জন্য সীমিত’ আকারে হামলা করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ০৭:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনে 'প্রতিশোধমূলক'  হামলা চালালো আমেরিকা

মার্কিন সেনাবাহিনী বলেছে, ইয়মেনের উপকূলীয় তিনটি রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। হামলায় রাডার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে চারদিনে দুই দফা হামলার প্রতিশোধ নিতে আজ(বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়েছে। ‘আত্মরক্ষার জন্য সীমিত’ আকারে হামলা করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার অনুমোদন দিয়েছেন। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস নিৎস থেকে তোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্থানীয় সময় ভোর ৪টায় এ হামলা করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন।

মার্কিন রণতরীতে হামলার সময় এ সব রাডার কেন্দ্রগুলো সক্রিয় ছিল বলেও দাবি করা হয়েছে।

মার্কিন গাইডেড মিসাইলবাহী রণতরী ইউএসএস ম্যাসন গতকাল দ্বিতীয় বারের মতো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছিল। পেন্টাগন বলেছে, লোহিত সাগরের ইয়েমেনি উপকূলে উভচর রণতরী ইউএসএস পোনস এবং ইউএসএস ম্যাসনের ওপর প্রথম দফা হামলা করা হয়েছিল রোববার।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসনে সহায়তা দিচ্ছে আমেরিকা।  সামরিক সরঞ্জাম যুগিয়ে এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে এ সহায়তা দেয়া হচ্ছে। ইয়েমেনে সৌদি হামলায় গত এক বছরে ১০ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩