সৌদি-মার্কিন পরিকল্পনা: মসুল থেকে আবার সিরিয়ায় দায়েশ মোতায়েন হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i22825-সৌদি_মার্কিন_পরিকল্পনা_মসুল_থেকে_আবার_সিরিয়ায়_দায়েশ_মোতায়েন_হবে
ইরাকের মসুল শহরে আসন্ন সামরিক অভিযানের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশেকে পূর্ব সিরিয়ায় নতুন করে মোতায়েনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সৌদি আরব ও আমেরিকা। ধারণা করা হচ্ছে- আসন্ন এ অভিযানে দায়েশের হাত থেকে মসুল শহর মুক্ত করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১০:০৯ Asia/Dhaka
  • সালাহউদ্দিন প্রদেশে ইরাকি বাহিনীর অভিযান
    সালাহউদ্দিন প্রদেশে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকের মসুল শহরে আসন্ন সামরিক অভিযানের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশেকে পূর্ব সিরিয়ায় নতুন করে মোতায়েনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সৌদি আরব ও আমেরিকা। ধারণা করা হচ্ছে- আসন্ন এ অভিযানে দায়েশের হাত থেকে মসুল শহর মুক্ত করা হবে।

অজ্ঞাত পরিচয় একটি কূটনৈতিক সূত্র রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছে, “পালমিরা ও দেইর আজ-জোর শহর দখলের লক্ষ্য নিয়ে মসুল থেকে ৯০০০ এর বেশি দায়েশ সন্ত্রাসীকে সিরিয়ার পূর্বাঞ্চলে মোতায়েন করা হবে।”

সূত্র বলছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের অর্জিত সাফল্য ম্লান করে দিতেই আমেরিকা এ পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গুরুত্বও কমিয়ে দিতে চায় সৌদি আরব ও আমেরিকা। ইরাকের মসুল থেকে সন্ত্রাসীদেরকে নিরাপদে সিরিয়ার পূর্বাঞ্চলে চলে যাওয়ার জন্য সৌদি গোয়েন্দা কর্মকর্তারা বিশেষ ভূমিকা রাখবেন বলেও ওই সূত্র দাবি করেছে।

মসুল মুক্তির অভিযান কবে শুরু হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় নি তবে বাস্তবতা হচ্ছে অভিযান কার্যত চলছে। তবে আনুষ্ঠানিক অভিযানের সময় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান থেকে ইরাকের জনবসতিপূর্ণ এলাকায় হামলা করা যাবে না।

২০১৪ সালের জুন মাসে ইরাকে দখল অভিযান চালায় দায়েশ সন্ত্রাসীরা এবং সে সময় মসুল শহরটি তাকফিরি এ গোষ্ঠীর হাতে পড়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩