ইয়েমেনে আগ্রাসনের পরিকল্পনা করছে আমেরিকা, প্রস্তুত থাকুন জনগণ: আনসারুল্লাহ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i22915-ইয়েমেনে_আগ্রাসনের_পরিকল্পনা_করছে_আমেরিকা_প্রস্তুত_থাকুন_জনগণ_আনসারুল্লাহ_প্রধান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পশ্চিমাঞ্চলে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ০৯:৫১ Asia/Dhaka
  • আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি
    আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পশ্চিমাঞ্চলে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশনে দেয়া ভাষণে আবদুল মালিক লোহিত সাগরের উপকূলে ইয়েমেনের তিনটি ভ্রাম্যমান রাডার স্থাপনার ওপর মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনের হুদাইদা প্রদেশে আগ্রাসনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা এবং এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। আগ্রাসীদের মোকাবেলার জন্য জনগণ ও সেনাবাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের আগ্রাসনের মাধ্যমে ইয়েমেনের জনগণের ওপর আমেরিকা বাড়তি চাপ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন আবদুল মালিক।

হুথি নেতা বলেন, “মার্কিন আগ্রাসনের মুখে দেশ ও স্বাধীনতা রক্ষা করবে জনগণ। আগ্রাসনের মোকাবেলায় যেকোনো বৈধ উপায় অনুসরণেরও সুযোগ রয়েছে।”

১৯৬৩ সালের ১৪ অক্টোবর ব্রিটিশবিরোধী আন্দোলনের বিজয়বার্ষিকী উপলক্ষে তিনি এ ভাষণ দেন। ইয়েমেনের জনগণের সশস্ত্র আন্দোলনের মুখে ওই বছরে ব্রিটিশ সরকার দক্ষিণ ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪