সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি: অবরোধ ও আগ্রাসনের জবাব দেওয়া হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i161268-সৌদি_আরবকে_ইয়েমেনের_হুঁশিয়ারি_অবরোধ_ও_আগ্রাসনের_জবাব_দেওয়া_হবে
পার্সটুডে: ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে সৌদি আরবকে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-07-13T09:52:57+00:00 )
জুলাই ১৩, ২০২৬ ১৫:৪৫ Asia/Dhaka
  • সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি: অবরোধ ও আগ্রাসনের জবাব দেওয়া হবে

পার্সটুডে: ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে সৌদি আরবকে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

পার্সটুডের খবরে, তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, সৌদি-আমেরিকান জোটের আরোপিত অবরোধ ভাঙতে ইয়েমেনের চলমান পদক্ষেপের মধ্যে রোববার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতি প্রকাশ করে সরাসরি সৌদি শাসকগোষ্ঠীকে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়, অঞ্চলের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে গেছে এবং ইয়েমেনের ওপর পুনরায় অবরোধ আরোপ বা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার যেকোনো প্রচেষ্টা কঠোর জবাবের মুখে পড়বে, যার পূর্ণ দায়ভার সৌদি আরবকেই বহন করতে হবে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বহু বছর ধরে চলা অবরোধের যুগ এখন অপরিবর্তনীয়ভাবে শেষ হয়েছে। নতুন করে অর্থনৈতিক ও ভৌগোলিক চাপ সৃষ্টি করার চেষ্টা আর কার্যকর হবে না; বরং তা ইয়েমেনের জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে।

বিবৃতিতে ইয়েমেনের আকাশপথ ও বিমান চলাচল ব্যাহত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ আরও জোরদার করতে সৌদি আরব বা তার মিত্ররা কোনো ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’ নিলে তার সব পরিণতি তাদেরই বহন করতে হবে।#

 

পার্স টুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।