বিতর্কিত সেই রাষ্ট্রদূত এখন সৌদি আরবের বড় কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i23131-বিতর্কিত_সেই_রাষ্ট্রদূত_এখন_সৌদি_আরবের_বড়_কর্মকর্তা
ইরাক থেকে প্রত্যাহার করে নেয়া বিতর্কিত রাষ্ট্রদূত সামের আল-সাবানকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উঁচু পর্যায়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাবানকে সম্প্রতি ইরাক থেকে প্রত্যাহার করে দেশে ফেরত নিয়েছে সৌদি সরকার। তার বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল বাগদাদ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka
  • সামের আল-সাবান
    সামের আল-সাবান

ইরাক থেকে প্রত্যাহার করে নেয়া বিতর্কিত রাষ্ট্রদূত সামের আল-সাবানকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উঁচু পর্যায়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাবানকে সম্প্রতি ইরাক থেকে প্রত্যাহার করে দেশে ফেরত নিয়েছে সৌদি সরকার। তার বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল বাগদাদ।

সৌদি সরকার আজ (রোববার) এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে সামেরকে পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক কথিত উপ মন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন চানেলের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে।

গত আগস্ট মাসে ইরাকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সামের আল-সাবানকে বাগদাদ থেকে প্রত্যাহারের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সাবান বেশ কয়েকবারই বলেছেন, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী মোবিলাইজেশন ইউনিট সন্ত্রাস-বিরোধী যুদ্ধে অংশ নিতে পারে না এবং এ সংস্থাটি শিয়া সদস্যের হাতে নিয়ন্ত্রিত হয়। তার এ বক্তব্যের জবাবে ইরাকের সরকারি কর্মকর্তারা বলেছেন, সামের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। অথচ তার উচিত- শুধুমাত্র কূটনৈতিক বিষয়ে তার তৎপরতা সীমাবদ্ধ রাখা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬