নাজরানে সৌদি ২ সামরিক ঘাঁটিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i23836-নাজরানে_সৌদি_২_সামরিক_ঘাঁটিতে_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনি বাহিনীর ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের নাজরান অঞ্চলে সীমান্তরক্ষীদের একটি ব্যারাক ধ্বংস হয়েছে। এ ছাড়া,এতে একটি সৌদি সামরিক ঘাঁটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ০৫:১৬ Asia/Dhaka
  • নাজরানে সৌদি ২ সামরিক ঘাঁটিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি বাহিনীর ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের নাজরান অঞ্চলে সীমান্তরক্ষীদের একটি ব্যারাক ধ্বংস হয়েছে। এ ছাড়া,এতে একটি সৌদি সামরিক ঘাঁটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সহায়তায় এ হামলা চালানো হয়েছে বলে খবর দিয়েছে আরবি নিউজ ওয়েবসাইট আল-মাসিরা।

এর আগে, লাহিজ অঞ্চলের কাহবুব এলাকায় সৌদি  ভাড়াটে সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনি সেনাবাহিনী এবং হুথি যোদ্ধারা। এতে অনেকে হতাহত হয়েছে। এ ছাড়া, জিযান অঞ্চলেও একই ধরনের একটি অবস্থানের ওপর ইয়েমেনি হামলা হয়েছে। 

ইয়েমেনি বাহিনী এ ধরনের হামলা চালিয়ে দেশটির বিরুদ্ধে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাব দিচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৪