প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i24022-প্রচণ্ড_লড়াইয়ের_পর_সৌদি_ঘাঁটির_নিয়ন্ত্রণ_নিল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার নাজরান অঞ্চল এ ঘাঁটি অবস্থিত। পপুলার কমিটির যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সামরিক বাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ১০:১৩ Asia/Dhaka

ইয়েমেনের বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার নাজরান অঞ্চল এ ঘাঁটি অবস্থিত। পপুলার কমিটির যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সামরিক বাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের অব্যাহত আগ্রাসী হামলার জবাবে এ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয়া হয়। দেশটির অপারেশ কমান্ডের মিডিয়া বুর‍্যে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে- নাজরানের আলিব ঘাঁটির সৌদি বাহিনীর সঙ্গে ইয়েমেনের সামরিক বাহিনী এবং তাদের মিত্ররা প্রচণ্ড গুলি বিনিময় করছে। 

ইয়েমেনি বাহিনীর অগ্রাভিযানের মুখে সৌদি সেনাদের পিছু হটতেও দেখা গেছে এতে। এ ছাড়া, সৌদি আহত সেনাদের পড়ে থাকতে দেখা গেছে।

ঘাঁটি থেকে ব্যাপক পরিমাণে রাইফেল এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইয়েমেনি বাহিনী। এ ছাড়া, একটি সাঁজোয়া গাড়ি এবং ট্যাংককে ধ্বংস করে দিয়েছে।

ঘাঁটির নজরদারি টাওয়ার দখল করে তা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় ইয়েমেনি যোদ্ধারা। ইয়েমেনি বাহিনীর অভিযান চলাকালে সৌদি সামরিক হেলিকপ্টারগুলো কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে তবে তার একটিও সঠিক লক্ষ্য আঘাত করতে পারে নি বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬