‘মার্কিন সবুজ সংকেত নিয়ে গণহত্যা চালাচ্ছে সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/west_asia-i24118-মার্কিন_সবুজ_সংকেত_নিয়ে_গণহত্যা_চালাচ্ছে_সৌদি_আরব’
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেছেন, মার্কিন সরকারের সবুজ সংকেত নিয়ে বিশ্বব্যাপী অপরাধযজ্ঞ চালাচ্ছে সৌদি আরব। আব্দুল-মালিক আল-হুথি বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ভণ্ডামিপূর্ণ আচরণ করছে সৌদি সরকার। ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বকে  ধ্বংস করাই আলে সৌদি সরকারের উদ্দেশ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৬ ১২:৩২ Asia/Dhaka
  • আব্দুল-মালিক আল-হুথি
    আব্দুল-মালিক আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেছেন, মার্কিন সরকারের সবুজ সংকেত নিয়ে বিশ্বব্যাপী অপরাধযজ্ঞ চালাচ্ছে সৌদি আরব। আব্দুল-মালিক আল-হুথি বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ভণ্ডামিপূর্ণ আচরণ করছে সৌদি সরকার। ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বকে  ধ্বংস করাই আলে সৌদি সরকারের উদ্দেশ্য।

আনসারুল্লাহ প্রধান বলেন, সৌদি আরব যা করছে তাকে ইসলামি পরিভাষায় নিফাক বা মুনাফেকি বলা হয়। কারণ, নিজেকে মুসলিম দেশগুলোর নেতা হিসেবেদাবি করা সত্ত্বেও এসব দেশের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে সৌদি সরকার তার তেল বিক্রির অর্থ খরচ করছে।

সৌদি তেলের অর্থে দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে আব্দুল মালিক আল- হুথি বলেন, মার্কিন সবুজ সংকেত পেয়ে সৌদি আরব যে অন্য দেশে আগ্রাসন চালায় তার সুস্পষ্ট প্রমাণ ইয়েমেন।

সৌদি আরব থেকে যেসব দেশে উগ্র ওয়াহাবি মতবাদ ছড়ানো হয়েছে সেসব দেশে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহ নেতা। সিরিয়া ও ইরাকের চলমান উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের জন্যও তিনি সরাসরি সৌদি সরকারকে দায়ী করেন।

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। দরিদ্র প্রতিবেশী  এই মুসলিম দেশে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের অনেকেই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগে এ কাজে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭