সৌদি আরবের নতুন হামলায় ইয়েমেনে আরো ৬০ জন নিহত
-
ইয়েমেনের হুদাইদা শহরে সৌদি বিমান হামলা
ইয়েমেনের পশ্চিাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদায় সৌদি আরবের নতুন হামলায় আরো ৬০ জন নিহত ও ৪০ জন মতো আহত হয়েছে। হুদাইদার একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং পাশাপাশি দুটি কারাগারে এ হামলা চালানো হয়।
ইয়েমেনের নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সাবা বার্তা সংস্থা বলছে, হতাহতদের মধ্যে বহুসংখ্যক কয়েদি ও কারারক্ষী রয়েছে। হুদাইদার গভর্নর হাশেম আল-আজিজি জানিয়েছেন, যখন কারাগারে বিমান হামলা হয় তখন সেখানে একশর বেশি মানুষ সেখানে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হামলা সরাসরি কারাগারের ওপর হয়েছে এবং এতে বহুসংখ্যক বন্দী ধ্বংসস্তুপের নিচে জীবন্ত চাপা পড়েছে।
এর আগে, ইয়েমেনের তায়িজ প্রদেশে সৌদি যুদ্ধবিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলা হয়েছে। এতে শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়।
এদিকে, চলমান সংকট নিরসনের জন্য জাতিসংঘের দেয়া শান্তি প্রস্তাব নাকচ করেছেন ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। তিনি বলেছেন, জাতিসংঘের প্রস্তাবে লাভবান হবেন হুথি আনসারুল্লাহ যোদ্ধারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১