'পশ্চিমাদের নিরবতা ইসরাইলকে বেপরোয়া করে তুলছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i24544-'পশ্চিমাদের_নিরবতা_ইসরাইলকে_বেপরোয়া_করে_তুলছে'
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত সম্প্রসারণ নীতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় একটি বিরাট অন্তরায় সৃষ্টি করেছে। সেখানে বসতিস্থাপন ক্রমে বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনি বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। সলিডারিটি মুভমেন্টের মানবাধিকার কর্মী জো ক্যাটরন ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৬ ১৭:১৮ Asia/Dhaka
  • ইসরাইলের অবৈধ বসতি
    ইসরাইলের অবৈধ বসতি

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত সম্প্রসারণ নীতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় একটি বিরাট অন্তরায় সৃষ্টি করেছে। সেখানে বসতিস্থাপন ক্রমে বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনি বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। সলিডারিটি মুভমেন্টের মানবাধিকার কর্মী জো ক্যাটরন ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন।

তিনি বলেন, ইসরাইলের এসব কর্মকাণ্ডে পশ্চিমা সরকারগুলো কমই নিন্দা জানিয়েছে। তবে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণের বিরুদ্ধে আপাতত যেসব নিন্দা শুনা যাচ্ছে তা লোকদেখানো ছাড়া আর কিছুই নয়। 

ক্যাটরন আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতিস্থাপনের ওপর আমেরিক এবং ইউরোপীয় দেশগুলোর নিরবতা সেখানে সম্প্রসারণ নীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তেল আবিবকে আরো বেপরোয়া করে তুলেছে।

তিনি বলেন, আমি মনে করি ইসরাইল যা করছে এবং  আন্তর্জাতিক সমাজ হিসেবে পরিচিত আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদেশগুলোর প্রতিক্রিয়া একটি 'গেম' ব্যতিত আর কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত ইসরাইল এ ক্ষেত্রে সত্যিকারের বাধার সম্মুখীন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এসব অবৈধ কর্মসূচী  অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি ইসরাইলের এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়ার ইচ্ছা নেই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের। তারা এ ক্ষেত্রে একটি রুটিনমাপিক বিবৃতি এবং নিন্দা জানানোর মধ্যে আত্মতৃপ্তি লাভ করে বলেও  মন্তব্য করেন তিনি। ইসরাইলি অপরাধযজ্ঞ থেকে বিরত রাখতে বিশ্বের সব মানুষ সলিডারিটি মুভমেন্টের সঙ্গ যোগ দেয়ার আহ্বান জানান ক্যাটরন।#

পার্সটুডে/বাবুল আখতার/১