তুরস্কের জমহুরিয়াত পত্রিকার আরো ৯ সাংবাদিকের জেল
https://parstoday.ir/bn/news/west_asia-i24913-তুরস্কের_জমহুরিয়াত_পত্রিকার_আরো_৯_সাংবাদিকের_জেল
তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আদালত দেশটির বিরোধীদলীয় দৈনিক জমহুরিয়াত পত্রিকার নয় সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। তুরস্কের প্রধান কুর্দিপন্থি দলের কয়েকজন নেতাকে কারাদণ্ড দেয়ার একদিন পার শনিবার এসব সাংবাদিককে জেল দেয়া হলো। নয় সাংবাদিকের কারাদণ্ড দেয়ার মধ্যদিয়ে তুরস্কে বিরোধী মতাবলম্বীদের ওপর এরদোগান সরকারের দমন-পীড়নের মারাত্মক চিত্র বেরিয়ে এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৬ ২৩:৫৫ Asia/Dhaka
  • জমহুরিয়াত পত্রিকা নিয়ে বিক্ষোভ করছেন এক ব্যক্তি
    জমহুরিয়াত পত্রিকা নিয়ে বিক্ষোভ করছেন এক ব্যক্তি

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আদালত দেশটির বিরোধীদলীয় দৈনিক জমহুরিয়াত পত্রিকার নয় সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। তুরস্কের প্রধান কুর্দিপন্থি দলের কয়েকজন নেতাকে কারাদণ্ড দেয়ার একদিন পার শনিবার এসব সাংবাদিককে জেল দেয়া হলো। নয় সাংবাদিকের কারাদণ্ড দেয়ার মধ্যদিয়ে তুরস্কে বিরোধী মতাবলম্বীদের ওপর এরদোগান সরকারের দমন-পীড়নের মারাত্মক চিত্র বেরিয়ে এল।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে রাষ্ট্রীয় জরুর অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন অনেক বেড়ে গেছে। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে বহুগুণ।

শুক্রবার কুর্দিপন্থি বিরোধী পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র দুই উপনেতা সালাহউদ্দিন দেমিরতাস ও ফিজেন ইয়ুকসেকদাগসহ নয় সংসদ সদস্যকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে। এরপরই জমহুরিয়াত পত্রিকার নয় সাংবাদিককে কারাদণ্ড দেয়া হলো।

অবশ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে এসব সাংবাদিককে গৃহবন্ধী অবস্থায় রাখা হয় যার মধ্যে জমহুরিয়াত পত্রিকার এডিটর ইন-চিফ মুরাদ সাবুনচু, খ্যাতিমান কার্টুনিস্ট মুসা কার্ত ও এরদোগান-বিরোধী প্রভাবশালী কলামিস্ট কাদরি গুরসেলসহ তুরস্কের বেশ কয়েকজন নামকরা সাংবাদিক রয়েছেন। এসব সাংবাদিকের বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তুরস্কের ধর্মীয় ও বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গেও সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬