যুদ্ধবিরতি মেনে নিল সিরিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ১৩:১৩ Asia/Dhaka
২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া সরকার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে দামেস্ক। সোমবার রাশিয়া এবং আমেরিকা এ যুদ্ধবিরতির ঘোষণা করেছে।
সিরিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আজ(মঙ্গলবার) এ যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং আন-নুসরার বিরুদ্ধে সামরিক তৎপরতা অব্যাহত থাকবে এমন শর্তের ভিত্তিতেই যুদ্ধবিরতি মেনে নিয়েছে দামেস্ক।
বিবৃতিতে বলা হয়, সিরিয় সরকার সশস্ত্র অভিযান বন্ধ রাখবে তবে দায়েশ এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।#
রেডিও তেহরান/সমর/২৩
ট্যাগ