ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i25648-ইয়েমেনের_সা’দা_প্রদেশে_সৌদি_বিমান_হামলায়_২২_বেসামরিক_ব্যক্তি_নিহত
দারিদ্র পীড়িত ইয়েমেনের সা’দা প্রদেশে আগ্রাসী সৌদি সেনাদের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ২২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৬ ০৩:৩৫ Asia/Dhaka
  • সা\'দা প্রদেশে সৌদি বিমান হামলা (ফাইল ছবি)
    সা\'দা প্রদেশে সৌদি বিমান হামলা (ফাইল ছবি)

দারিদ্র পীড়িত ইয়েমেনের সা’দা প্রদেশে আগ্রাসী সৌদি সেনাদের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ২২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, রোববার সৌদি জঙ্গিবিমান সা’দা প্রদেশের বাকিম শহরে দুই দফা বোমাবর্ষণ করে। একটি বাড়ির ওপর প্রথম হামলায় এক পরিবারের ১১ সদস্য নিহত হয়। দ্বিতীয় হামলাটি হয় শহরের একটি এক্সপ্রেসওয়েতে। সেখানে আরো ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

এ ছাড়া, একইদিন ইয়েমেনে মা’রিব, আল-হাদিদা ও সানা প্রদেশের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে সৌদি জঙ্গিবিমান। এসব হামলায় হতাহতের খবর পাওয়া না গেলেও ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে হারামাইন শরীফের খাদেম সৌদি সরকার। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪