ইয়েমেনের বাজারে সৌদি সমর্থিত বাহিনীর মর্টার হামলা: নিহত ২৪
https://parstoday.ir/bn/news/west_asia-i26032-ইয়েমেনের_বাজারে_সৌদি_সমর্থিত_বাহিনীর_মর্টার_হামলা_নিহত_২৪
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা'য়িজ প্রদেশে একটি বাজারে সৌদি সমর্থিত দেশটির সাবেক সরকারের অনুগত ভাড়াটে বাহিনীর মর্টার হামলায় অন্তত দু'ডজন ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ১২:২০ Asia/Dhaka
  • ইয়েমেনের বাজারে সৌদি সমর্থিত বাহিনীর মর্টার হামলা: নিহত ২৪

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা'য়িজ প্রদেশে একটি বাজারে সৌদি সমর্থিত দেশটির সাবেক সরকারের অনুগত ভাড়াটে বাহিনীর মর্টার হামলায় অন্তত দু'ডজন ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রাদেশিক রাজধানী তা'য়িজের উত্তর-পুর্বে অংশে অবস্থিত হাওবান শহরের সুফতালি এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ঘনবসতিপূর্ণ বাজারে চালানো মর্টার হামলায় আরো ২৭ ব্যক্তি আহত হয়েছে।

গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে হারামাইন শরীফের খাদেম সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮