ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
নভেম্বর ২৬, ২০১৬ ০৬:৫২ Asia/Dhaka
ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেমে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উত্তেজনা যখন তুঙ্গে তখন শহীদ হলো এ কিশোর।
ইহুদিবাদী ইসরাইলের পুলিশের মুখপাত্র মিকি রোসফিল্ড এক বিবৃতিতে দাবি করেন, নিহত কিশোর শুয়াফাত সীমান্ত চৌকিতে এক ইসরাইলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। ইহুদিবাদী ইসরাইলের সেনারা পাল্টা গুলি ছুড়লে ফিলিস্তিনি কিশোর নিহত হয়।
ফিলিস্তিন সূত্র থেকে বলা হয়েছে, ১৬ বছর বয়সি কিশোরের নাম মোহাম্মদ নাবিল সালাম।#
পার্সটুডে/মূসা রেজা/২৬
ট্যাগ