ইরান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী; গুরুত্বপূর্ণ বৈঠক করছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i26761-ইরান_সফরে_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী_গুরুত্বপূর্ণ_বৈঠক_করছেন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু কূটনৈতিক সফরে আজ (শনিবার) তেহরানে পৌঁছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ১৩:১৭ Asia/Dhaka
  • চাভুসওগ্লু (বামে) ও প্রেসিডেন্ট রুহানি
    চাভুসওগ্লু (বামে) ও প্রেসিডেন্ট রুহানি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু কূটনৈতিক সফরে আজ (শনিবার) তেহরানে পৌঁছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

আঞ্চলিক সমস্যা বিশেষ করে সিরিয়া ও ইরাক সংকট মোকাবেলায় ইরান এবং তুরস্ক নিয়মিত কূটনৈতিক আলোচনা করে থাকে। সিরিয়া বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও আঙ্কারা ও তেহরান দু দেশই আরব দেশগুলোতে সন্ত্রাসবাদের হুমকি নিয়ে উদ্বিগ্ন। চলতি বছরের জুলাই মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার সময় ‌এবং তারপরেও তুরস্কের নির্বাচিত সরকারের প্রতি ইরান সমর্থন ব্যক্ত করে আসছে।  

চলতি মাসের শুরুর দিকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির সঙ্গে তেহরানে তুর্কি অর্থমন্ত্রী নিহাত জেইবেকচি সাক্ষাৎ করেন। সে সময় জাহাঙ্গিরি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কিছু ইস্যুতে হয়ত দুপক্ষের ভিন্নমত থাকতে পারে কিন্তু মতপার্থক্য কখনোই আঞ্চলিক হুমকি ও অস্থিতিশীলতা মোকাবেলায় আঙ্কারার প্রতি তেহরানের সমর্থনকে থামিয়ে দিতে পারবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬