সিরিয়ার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান; বহু সন্ত্রাসী হতাহত
ডিসেম্বর ০৪, ২০১৬ ১৬:৫৫ Asia/Dhaka
সিরিয়ার বিমান বাহিনী সেদেশের পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের উত্তরে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুুল-ফাতহের অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ওই হামলায় বহু লোক হতাহত হয়েছে।
সিরিয় বাহিনী ফাতেহ-আশ-শাম নামে পরিচিত আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানেও হামলা চালিয়েছে। আন-নাজেহিন এবং দার আল-বালাদ এলাকায় পরিচালিত ওই হামলায় এই সন্ত্রাসী গোষ্ঠীরও বহু সদস্য হতাহত হয়।
একইভাবে সিরিয়ার সেনারা দেশের পশ্চিমাঞ্চলে নুসরা ফ্রন্টের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। ওই হামলায় নুসরা ফ্রন্টের শীর্ষস্থানীয় কয়েকজন সন্ত্রাসীও নিহত হয়েছে, আহতও হয়েছে বেশ কয়েকজন।
হোমস প্রদেশসহ আশপাশের কিছু এলাকা সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে সিরিয়ার যৌথবাহিনী ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৪
ট্যাগ