পুরনো আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার বাহিনী
সিরিয়ার সরকারি সেনারা আলেপ্পো শহরের পুরনো অংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। কৌশলগত এ শহর থেকে সন্ত্রাসীদের পরিপূর্ণভাবে নির্মূল করার যে অভিযান চলছে তােই অংশ হিসেবে সিরিয়ার সেনাদের হাতে এই সাফল্য এল।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সেনারা ঐতিহাসিক এ এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেনা অভিযানের মুখে উগ্র সন্ত্রাসীরা ওই এলাকা থেকে তাদের অবস্থান তুলে নিতে বাধ্য হয়। সন্ত্রাসীরা সেনা অভিযানের পর অবরুদ্ধ হয়ে পড়ার আশংকা করেছিল বলে জানিয়েছে অবজারভেটরি। এ লড়াইয়ে সিরিয় সেনাদেরকে মিত্র সেনারা ব্যাপকভাবে সহযোগিতা দিয়েছে।
মুক্ত অঞ্চল থেকে সিরিয়ার সেনারা ২০০’র বেশি বেসামরিক নাগরিককে নিরাপদে বেরিয়ে যেতে দিতে সক্ষম হয়েছে। এছাড়া, সেনাদের হাতে বেশ কয়েকজন সন্ত্রাসী ধরা পড়েছে। গতকাল পূর্ব আলেপ্পোর আরো কয়েকটি এলাকা মুক্ত করেছে সিরিয়া সেনারা। বলা হচ্ছে- শিগগিরি মুক্ত হতে পারে পুরো আলেপ্পো শহর।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭