বেসামরিক লোকজনকে আলেপ্পো ছাড়তে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i27823-বেসামরিক_লোকজনকে_আলেপ্পো_ছাড়তে_বাধা_দিচ্ছে_সন্ত্রাসীরা_জাতিসংঘ
জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, সিরিয়ার বেসামরিক লোকজনকে পূর্ব আলেপ্পো ছেড়ে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যেতে বাধা দিচ্ছে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৫:২৬ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়ার জন্য জড়ো হয়েছে বেসামরিক লোকজন
    সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়ার জন্য জড়ো হয়েছে বেসামরিক লোকজন

জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, সিরিয়ার বেসামরিক লোকজনকে পূর্ব আলেপ্পো ছেড়ে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যেতে বাধা দিচ্ছে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা।

মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভিলে আজ (শুক্রবার) জেনেভায় সাংবাদিকদের বলেন, “পূর্ব আলেপ্পো থেকে বেশকিছু বেসামরিক নাগরিককে বের হয়ে যেতে সশস্ত্র সন্ত্রাসীরা বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।” পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের বের হয়ে আসার জন্য সরকারি সেনারা তাদের অভিযান বন্ধ রেখেছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিবৃতি দেয়ার পর রুপার্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র এ তথ্য জানালেন।

সিরিয়ার সরকারি সেনারা সম্প্রতি পূর্ব আলেপ্পোর বিরাট এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে এবং পুরো আলেপ্পো মুক্ত করার পথে রয়েছে। এ অবস্থায় সেখান থেকে বেসামরিক নাগরিকরা চলে যাওয়ার চেষ্টা করছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্ব আলেপ্পো থেকে আট হাজারের বেশি বেসামরিক নাগরিককে তারা নিরাপদে বের হয়ে যেতে সহায়তা করেছে। এর মধ্যে ২,৯৩৪টি শিশু রয়েছে। পাশাপাশি ১৪ জন সন্ত্রাসী তাদের অস্ত্র জমা দিয়ে ক্ষমার সুযোগ গ্রহণ করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯