ইরাকে বিমান হামলায় দায়েশের শীর্ষস্থানীয় ২০ নেতা নিহত
ডিসেম্বর ১৬, ২০১৬ ০৫:২৫ Asia/Dhaka
ইরাকে বিমান হামলায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের প্রায় দুই ডজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। ইরাকি বিমান বাহিনী মসুল নগরীর কাছে এ বিমান হামলা চালিয়েছে।
ইরাকের সামরিক গোয়েন্দা পরিদফতরের তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক বৈঠক চলাকালে সামরিক বিমানের হামলা চালানো হয়।
মসুল থেকে ৬৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ তাল আফার এলাকায় হামলার পরিকল্পনা চূড়ান্ত করতেই এ বৈঠক ডাকা হয়েছিল বলে ইরাকি সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে, উত্তরাঞ্চলীয় নিনেভা প্রদেশের অর্ধেক জেলা দায়েশের কবল থেকে মুক্ত করা হয়েছে বলেও খবর দিয়েছে ইরাকের যৌথ সামরিক কমান্ড বা জেওসি।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ