পূর্ব আলেপ্পোয় খালি করার কাজ আবার শুরু
ডিসেম্বর ১৮, ২০১৬ ২১:৩৫ Asia/Dhaka
সিরিয়ার পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক ও সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার কাজ আবার শুরু হয়েছে। এরইমধ্যে পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকায় আজ বহুসংখ্যক বাস ঢুকেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা বার্তা সংস্থা সানা জানিয়েছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের তত্ত্বাবধানে পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকায় আজ বহুসংখ্যক বাস ঢুকেছে। আলেপ্পো থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর গোলাগুলির ঘটনায় তা থেমে যায়। ফলে পূর্ব আলেপ্পোতে বেশকিছু সন্ত্রাসী ও তাদের পরিবার পরিজন রয়ে গেছে। এসব ব্যক্তিকে বের করে নেয়ার জন্য সর্বশেষ এ ব্যবস্থা নেয়া হলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮
ট্যাগ