আলেপ্পোর পরাজয় বড় ক্ষতি: সন্ত্রাসীদের স্বীকারোক্তি
-
আলেপ্পো মুক্তির পর জনতার উল্লাস
সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র যোদ্ধাদের হাতে আলেপ্পো শহরের পতনের বিষয়ে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তিক্ত ক্ষোভ ব্যক্ত করে বলেছে, এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি।
নুরুদ্দিন আজ-জেনকি সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডার ইয়াসের আল-ইউসেফ বলেছেন, “রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় ক্ষতি।” তিনি আরো বলেন, “আসাদ সরকারের হাতে আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ যাওয়ার মানে হচ্ছে এটা পিছুহটা এবং কঠিন টার্নিং পয়েন্ট।”
ইয়াসের বলেন, সিরিয়ার সরকারি বাহিনীকে ইরান ও রাশিয়ার সামরিক উপদেষ্টাদের সমর্থন আলেপ্পোয় অনেক বেশি কার্যকর ছিল এবং এজন্যই তাকফিরি গোষ্ঠীগুলোকে চড়া মূল্য দিতে হয়েছে।
কথিত আহরার আশ-শামের সিনিয়র কমান্ডার আহমেদ কুরা আলেপ্পোর পতন নিয়ে চাপা ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনিও ইরান ও রাশিয়ার প্রতি চরম বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।
এর আগে, সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তাদের হাতে আলেপ্পো শহরের পূর্ণ নিয়ন্ত্রণ চলে এসেছে। গতকাল শহরটি থেকে সন্ত্রাসীদের সর্বশেষ গ্রুপকে সরিয়ে নেয়া হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩