সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানাল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i28981-সন্ত্রাসীদের_সঙ্গে_আলোচনা_বসার_আহ্বান_জানাল_তুরস্ক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সব এলাকায় যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সেই সঙ্গে বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী এবং দামেস্ক সরকারের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১২:৩৪ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সব এলাকায় যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সেই সঙ্গে বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী এবং দামেস্ক সরকারের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি।

গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পাশাপাশি সৌদি আরব সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে অর্থ এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে  মদদ দিয়ে আসছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

সিরিয়ায় একটি সত্যিকারের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য দামেস্ক সরকারকে তার বিরোধী পক্ষের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জোর আহ্বান জানিয়েছেন চাভুসওগ্লু। বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কবল থেকে সিরিয়ার পুরো ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয়ার পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ দাবি জানান। 

এর আগ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরে যেতে অথবা তাকে জোর করে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়ে আসছিল আঙ্কারা। সিরিয়াগামী বিদেশী সন্ত্রাসীদের যাতায়াতের ক্ষেত্রে তুরস্ক প্রধান ট্রানজিট সড়ক হিসেবে কাজ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩