আরও ক্ষমতাধর হচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এর্দোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i29623-আরও_ক্ষমতাধর_হচ্ছেন_তুর্কি_প্রেসিডেন্ট_এর্দোগান
তুরস্কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে দেশটির সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি। আজ (শুক্রবার) দীর্ঘ আলোচনার পর ওই কমিটিতে বিলটি পাস হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৫:০৪ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এর্দোগান
    রজব তাইয়্যেব এর্দোগান

তুরস্কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে দেশটির সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি। আজ (শুক্রবার) দীর্ঘ আলোচনার পর ওই কমিটিতে বিলটি পাস হয়।

বিলটি এখন পার্লামেন্টে উত্থাপন করা হবে। পার্লামেন্টে পাসের পর তা নিয়ে গণভোট আয়োজন করা হবে। এ গণভোটে ইতিবাচক ফল এলে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান নির্বাহী ক্ষমতা পাবেন। এছাড়া সংসদে আসনের সংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৬০০ হবে। একইসঙ্গে সংসদ সদস্য প্রার্থী হওয়ার বয়স ২৫ থেকে কমে ১৮ বছর হবে।

সংবিধান পরিবর্তনের বিলটি পাসের জন্য এর পক্ষে ৩৩০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। সংসদের আরেকটি দল এ বিলের পক্ষে সমর্থন দেবে বলে জানিয়েছে। তবে প্রধান বিরোধী দলসহ কয়েকটি রাজনৈতিক সংগঠন এ বিলের বিরোধিতা করে আসছে।

সরকার বিরোধীরা বলছেন, সংবিধান সংস্কারে সফল হলে একনায়কে পরিণত হবেন এর্দোগান। তাকে ক্ষমতালোভী হিসেবেও অভিহিত করেছে বিরোধীরা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০