সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i29947-সিরিয়ার_সশস্ত্রগোষ্ঠীগুলো_শান্তি_আলোচনা_বর্জনের_হুমকি_দিয়েছে
সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ০৮:৩৮ Asia/Dhaka
  • সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে

সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।

এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে  সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, সিরিয়ার সরকারি  বাহিনী যদি এগিয়ে যাওয়া আরো অব্যাহত রাখে তা হলে যুদ্ধবিরতিরও ইতি টানা হবে।

এদিকে, এরই মধ্যে কাজাখিস্তানের বৈঠকে অংশগ্রহণ সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আলোচনাও বন্ধ করে দিয়েছে কোনো কোনো সশস্ত্রগোষ্ঠী।  আস্তানায় চলতি মাসের শেষদিকে শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধীরা যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছেছে। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি গোটা সিরিয়ায় কার্যকর হয়। অবশ্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, ফাতেহ আশ-শাম এবং তাদের সহযোগীরা এর আওতায় পড়ে নি।

সিরিয়ার সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক ভাবে দেশের চলমান সমস্যা সমাধানের জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এদিকে, রাশিয়া, তুরস্ক এবং ইরানের মধ্যস্থতায় আস্তানায় শান্তি আলোচনার আয়োজন করা হয়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী আলপ্পো মুক্ত হওয়ার পরও চলতি মাসের গোড়ার দিকে একই ধরণের চুক্তি বাস্তবায়ন করছিল এ তিন দেশ।#

পার্সটুডে/মূসা রেজা/৩