আতঙ্কে নেতানিয়াহু: নিরাপত্তা পরিষদ আবার নিতে পারে ইসরাইলবিরোধী প্রস্তাব
https://parstoday.ir/bn/news/west_asia-i30058-আতঙ্কে_নেতানিয়াহু_নিরাপত্তা_পরিষদ_আবার_নিতে_পারে_ইসরাইলবিরোধী_প্রস্তাব
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্যারিসে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে জাতিসংঘ নতুন করে তেল আবিববিরোধী প্রস্তাব নেয়া হতে পারে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ১১:৪২ Asia/Dhaka
  • আতঙ্কে নেতানিয়াহু: নিরাপত্তা পরিষদ আবার নিতে পারে ইসরাইলবিরোধী প্রস্তাব

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্যারিসে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে জাতিসংঘ নতুন করে তেল আবিববিরোধী প্রস্তাব নেয়া হতে পারে।

পূর্ব জেরুজালেম বা আল কুদসে ইসরাইলি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে নিজের এ আশংকার কথা ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, যে সব শক্তিশালী আভাস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে ওরা নিরাপত্তা পরিষদে তেল আবিব বিরোধী নতুন আরেকটি সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেকটি ইসরাইল বিরোধী প্রস্তাব ঠেকাতে তেল আবিব সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান নেতানিয়াহু।

গত মাসের ২৩ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রস্তাব ২৩৩৪ গ্রহণ করে। এতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ তৎপরতার নিন্দা জানানো হয়েছে এবং  বন্ধের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরো বলা হয়, ইসরাইলের বসতি নির্মাণ কর্মসূচির কোনো বৈধতা নেই এবং এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

মিশরের আনা এ প্রস্তাবের পক্ষে ১৪টি ভোট পড়েছে এবং একটি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। ইসরাইলের বিষয়ে আমেরিকা তার দীর্ঘদিনের অনুসৃত নীতির বিপরীতে গিয়ে প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয় নি। ফলে প্রস্তাবটি সহজেই পাস হয়েছে। এর আগে বছরের পর বছর আমেরিকা সমস্ত নিন্দাযোগ্য প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়ে ইসরাইলকে প্রশ্রয় দিয়ে এসেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৪