ঘর থেকে টেনে এনে এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i30580-ঘর_থেকে_টেনে_এনে_এক_ফিলিস্তিনিকে_হত্যা_করল_ইসরাইলি_সেনারা
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গুলি করে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১৩:১৯ Asia/Dhaka
  • ঘর থেকে টেনে এনে এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনারা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গুলি করে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনিন থেকে ১২ কিলোমিটার দক্ষিণের আল-ফারিয়া শরণার্থী শিবিরে আজ খুব ভোরে ইসরাইলি সেনারা মোহাম্মদ আস-সালেহির বাড়িতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। সাবেক বন্দি আস-সালেহিকে হত্যার পর সেখানে ইসরাইলি সেনাদের সঙ্গে প্রচণ্ড সংঘাত শুরু হলে তিন ফিলিস্তিনিকে আটক করে দখলদারেরা।

২০১৫ সালের আগস্টে বায়তুল মোকাদ্দাসের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বাধা নিষেধ আরোপ করে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনাকে কেন্দ্র করে অধিকৃত ফিলিস্তিনে উত্তেজনা বেড়ে যায়। অক্টোবরের প্রথম থেকে এ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনে ২৭০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১০