তুর্কি সংসদে আবার মারামারি (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i30763-তুর্কি_সংসদে_আবার_মারামারি_(ভিডিও)
তুরস্কের জাতীয় সংসদে আবার মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটি করতে গিয়ে এই মারামারির ঘটনা ঘটল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka

তুরস্কের জাতীয় সংসদে আবার মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটি করতে গিয়ে এই মারামারির ঘটনা ঘটল।

গতকাল (বুধবার) তুর্কি সংসদে ভোটাভুটি হয়। এ সময় সরকার ও বিরোধী পক্ষের সংসদ সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং একে অপরকে ধাক্কাধাক্কি ও ঘুষি মারতে থাকেন। বিরোধী পক্ষের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, সরকারি দলের এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে  দেখিয়েছেন। বিরোধী সংসদ সদস্যরা আরো বলেছেন, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র সংসদ সদস্যরা ওই দলের সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে চাপ সৃষ্টি করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অনেক দিন থেকেই দেশের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেয়ার জন্য কথা বলে আসছেন। সংসদে তার দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরদোগান বলে আসছেন, শক্তিশালী তুরস্ক গড়ে তুলতে প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করতে হবে। তিনি হচ্ছেন এ দলের প্রতিষ্ঠাতা।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২