ইরাকে গত বছর সহিংসতায় নিহত হয়েছেন ১৬ হাজারের বেশি
https://parstoday.ir/bn/news/west_asia-i30802-ইরাকে_গত_বছর_সহিংসতায়_নিহত_হয়েছেন_১৬_হাজারের_বেশি
লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা 'ইরাকি বডি কাউন্ট' জানিয়েছে, ২০১৬ সালে ইরাকে সহিংসতায় ১৬,৩৬১ ব্যক্তি মারা গেছেন। গত কয়েক বছর ধরে দেশটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরোচিত সহিংসতার শিকারে পরিণত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ২১:১২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা 'ইরাকি বডি কাউন্ট' জানিয়েছে, ২০১৬ সালে ইরাকে সহিংসতায় ১৬,৩৬১ ব্যক্তি মারা গেছেন। গত কয়েক বছর ধরে দেশটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরোচিত সহিংসতার শিকারে পরিণত হয়েছে।

ইরাকি বডি কাউন্ট আরো বলেছে, আরব দেশটিতে সহিংসতায় জের ধরে প্রতি মাসে গড়ে ১৩শ’র বেশি বেসামরিক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নেইনাভা এবং রাজধানী বাগদাদে সবচেয়ে মারাত্মক সহিংসতা হয়েছে। এ দুই এলাকায় সহিংসতায় যথাক্রমে ৭,৪৩১ এবং ৩,৭১৪ ব্যক্তি নিহত হয়েছেন।

বাগদাদে গত বছরের ৩ জুলাই সবচেয়ে মারাত্মক বোমা হামলা হয়। কারাদা এলাকায় চালানো ওই হামলায় নারী এবং শিশুসহ ৩২৪ ব্যক্তি মারা গেছেন।  পৈশাচিক বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছিল দায়েশ।# 

পার্সটুডে/মূসা রেজা/১২