ইরান- সৌদি সম্পর্কোন্নয়নে মধ্যস্থতা করছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
-
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল- জাফরি বলেছেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে তিনি মধ্যস্থতা করছেন।
আজ (শনিবার) ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-তে প্রকাশিত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জাফারি জানান, তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠানের লক্ষ্যে ইরাকের তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে যেকোনো সমস্যার প্রভাব পড়ে ইরাকের ওপর। অন্যদিকে এই দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হলে তার সুফলও পাবে ইরাক।
ইরাকের শীর্ষ কূটনীতিবিদ বলেন, গত কয়েকমাস ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে মৌখিক বার্তা বিনিময় করেছেন তিনি।
২০১৫ সালে পবিত্র হজ পালনের সময় মিনায় সৃষ্ট ভিড় ও পায়ের তলায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে হাজিদের মৃত্যুকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪