জু্উফে ইয়েমেনি হামলা: সৌদির ৩০ অনুচর নিহত, বন্দি ৮
https://parstoday.ir/bn/news/west_asia-i31057-জু্উফে_ইয়েমেনি_হামলা_সৌদির_৩০_অনুচর_নিহত_বন্দি_৮
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী গণবাহিনী সেদেশের জুউফ প্রদেশে সৌদি আরবের অন্তত ৩০ অনুচর  সেনাকে হত্যা করেছে। ইয়েমেনিরা ৮ অনুচর-সেনাকে বন্দি করারও খবর দিয়েছে। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ১৭:৫৭ Asia/Dhaka
  •  জু্উফে ইয়েমেনি হামলা: সৌদির ৩০ অনুচর নিহত, বন্দি ৮

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী গণবাহিনী সেদেশের জুউফ প্রদেশে সৌদি আরবের অন্তত ৩০ অনুচর  সেনাকে হত্যা করেছে। ইয়েমেনিরা ৮ অনুচর-সেনাকে বন্দি করারও খবর দিয়েছে। 

ইয়েমেনের সেনারা সৌদি আরবের অনুচর সেনাদের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র আটক করেছ এবং তাদের বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে। 

এদিকে ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ’র সেনারা  সৌদি আরবের নাজরান অঞ্চলে এক সৌদি সেনাকে হত্যা করেছে।   
ওদিকে সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনের নানা অঞ্চলে বোমা-বর্ষণ অব্যাহত রেখেছে। একটি বাজারে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৬ ইয়েমেনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।  #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৫