তুর্কি সংবিধান সংশোধনের প্রথম ধাপ: ব্যাপক ক্ষমতা পাচ্ছেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i31132-তুর্কি_সংবিধান_সংশোধনের_প্রথম_ধাপ_ব্যাপক_ক্ষমতা_পাচ্ছেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ক্ষমতা বাড়ানোর বিষয়ে দেশটির সংবিধান সংশোধনের প্রথম পর্যায়ের বিল পাস হয়েছে। এতে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমসহ ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ক্ষমতা বাড়ানোর বিষয়ে দেশটির সংবিধান সংশোধনের প্রথম পর্যায়ের বিল পাস হয়েছে। এতে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমসহ ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।

টানা এক সপ্তাহ বিতর্কের পর তুর্কি নতুন সংবিধানের ১৮ অনুচ্ছেদের দুটি ধারা অনুমোদন পেয়েছে। সংবিধান সংশোধনের এ বিলের পক্ষে সরকারি দল পেয়েছে ৩৩০টি ভোট কিংবা তারও বেশি এবং এ ভোটই প্রয়োজনীয় ছিল। ধারণা করা হচ্ছে- আগামী বুধবার থেকে সংবিধান সংশোধনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।

নতুন এ পরিবর্তন অনুসারে, তুরস্কের প্রেসিডেন্ট মন্ত্রীদের বরখাস্ত কিংবা নতুন মন্ত্রী নিয়োগ দিতে পারবেন। শুধু তাই নয়, তুর্কি প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের তৈরি করা এ প্রস্তাবের প্রবল বিরোধিতা করে আসছে সংসদের তৃতীয় বৃহত্তম দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিপিসি।

সমালোচকরা বলছেন, তুরস্কের সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে সব ধরনের কর্তৃত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে এক দেশটিতে ধরনের একনায়কত্ব প্রতিষ্ঠা হতে পারে বলে কেউ কেউ মনে করছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬