তুর্কি সংসদে বিল পাস: অগাধ ক্ষমতার মালিক হচ্ছেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i31462-তুর্কি_সংসদে_বিল_পাস_অগাধ_ক্ষমতার_মালিক_হচ্ছেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়ার জন্য দেশটির জাতীয় সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। এ বিল পাসের ফলে এরদোগান বাড়তি নির্বাহী ক্ষমতার মালিক হবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০১৭ ১০:১১ Asia/Dhaka
  • তুর্কি সংসদ
    তুর্কি সংসদ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়ার জন্য দেশটির জাতীয় সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। এ বিল পাসের ফলে এরদোগান বাড়তি নির্বাহী ক্ষমতার মালিক হবেন।

সংসদে আনা বিলের আওতায় সংবিধানের ১৫ থেকে ১৮ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ৩৩৯টি। নতুন আইনের আওতায় প্রেসিডেন্ট এরদোগান বার্ষিক বাজেট নিয়ন্ত্রণ করবেন এবং মন্ত্রিপরিষদের সদস্য বরখাস্ত, প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন নিয়ন্ত্রণ করার পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে নিজ দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন।

সংবিধানের ১৮ অুনচ্ছেদ পাস হওয়ার ফলে তুরস্কে এখন সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু হবে। তবে তার আগে গণভোট দিতে হবে। তুর্কি সংসদে পাস হওয়া বিল অনুসারে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু হলে এরদোগান টানা দু দফায় পাঁচ বছর করে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন। এর অর্থ হচ্ছে- এরদোগান ২০২৯ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১