ইরান থেকে তেল কেনা বাড়িয়েছে তুরস্ক
-
তেল ট্যাংকার
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল কেনা বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর আংকারা তেহরানের কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দেয়।
২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশটি ইরান থেকে প্রতিদিন এক লাখ ২৬ হাজার ব্যারেল তেল কিনেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় যে স্বল্প কয়েকটি দেশ তেল নিত তার মধ্যে তুরস্ক ছিল এবং তুর্কি সরকার ইরান থেকে তখন প্রতিদিন তেল নিত ৬০ হাজার থেকে এক লাখ ব্যারেল। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপ ও নিয়মিত ক্রেতাদের কাছে তেল বিক্রি পুরোদমে শুরু করেছে ইরান।
তুরস্কসহ ইউরোপের দেশগুলোতে নভেম্বর পর্যন্ত প্রতিদিন ইরান তেল বিক্রি করেছে সাত লাখ ১০ হাজার ব্যারেল। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, পোল্যান্ড, তুরস্ক, রোমানিয়া ও নেদারল্যান্ড হচ্ছে ইউরোপ থেকে ইরানের প্রধান তেল ক্রেতা দেশ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫