পারস্য উপসাগরীয় দেশগুলোতে উপস্থিতি বজায় রাখতে কুয়েতে কেন্দ্র খুলেছে ন্যাটো
জানুয়ারি ২৬, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে আঞ্চলিক কেন্দ্র খুলেছে ন্যাটো। ন্যাটো বলেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সহায়তা করবে এ কেন্দ্র।
কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেননবার্গ। এ ছাড়া, উপস্থিত ছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আস-সাবাহ এবং পররাষ্ট্রমন্ত্রী সাবাহ্ আল-খালিদ আস-সাবাহ্।
কুয়েতের মিশরেফ কূটনৈতিক এলাকায় এ কেন্দ্রটি অবস্থিত। ন্যাটো সদস্য এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা, জরুরি পরিকল্পনা এবং কূটনীতি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এ কেন্দ্র । পাশাপাশি সাইবার নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণও দেবে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬
ট্যাগ