রাজনৈতিক শলাপরামর্শের বৈঠকে বসল তুরস্ক-ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i32175-রাজনৈতিক_শলাপরামর্শের_বৈঠকে_বসল_তুরস্ক_ইসরাইল
তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইল রাজনৈতিক শলাপরামর্শের জন্য আজ(বুধবার) প্রথম বৈঠক করেছে। সাত বছরের মধ্যে এই প্রথম এ জাতীয় বৈঠক করল তারা। ২০১৬ সালের জুনে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি উভয় পক্ষ করেছিল তার অংশ হিসেবে এ বৈঠক করে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ১৫:০২ Asia/Dhaka
  • ইসরাইলি উপ পররাষ্ট্রমন্ত্রী  ইউভাল রোতেম
    ইসরাইলি উপ পররাষ্ট্রমন্ত্রী ইউভাল রোতেম

তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইল রাজনৈতিক শলাপরামর্শের জন্য আজ(বুধবার) প্রথম বৈঠক করেছে। সাত বছরের মধ্যে এই প্রথম এ জাতীয় বৈঠক করল তারা। ২০১৬ সালের জুনে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি উভয় পক্ষ করেছিল তার অংশ হিসেবে এ বৈঠক করে তারা।

তুর্কি উপ পররাষ্ট্রমন্ত্রী উমিত ইলাসিন এবং তার ইসরাইলি সমকক্ষ ইউভাল রোতেম আঙ্কারায় বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ঘটনাবলীয় নিয়েও কথা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলি সংবাদ মাধ্যম গত মাসে খবর দিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের জন্য রোডম্যাপ তৈরি করছে আঙ্কারা এবং তেল আবিব। খবরে আরো বলা হয়েছিল, দুই পক্ষ তাদের অবাধ বাণিজ্য চুক্তির উন্নয়ন এবং ভিসা নিষেধাজ্ঞা তুলে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া, তারা সিরিয়া সংকট নিয়ে আলোচনা করব বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইল উভয়ই দামেস্ক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তৎপর তাকফির সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সহায়তা যুগিয়ে চলেছে।

পার্সটুডে/মূসা রেজা/১